ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে মিলল ককটেল সদৃশ ৪ বস্তু লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ইরানের সঙ্গে সমঝোতা আর বাড়াতে আগ্রহী নন ট্রাম্প হরমুজ নিয়ে উত্তেজনা: যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে সাবেক ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর দুদকের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা দক্ষিণ চীন সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড মুরাদনগরে মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি, ফিরে পাওয়ার আকুতি ডারউইন টেস্টে অসামান্য হাসান মাহমুদ, মনে রাখার মতো এক জয়

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • আপডেট সময় : ০৯:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মো. শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মুলঘর ইউনিয়ন গোপালপুর গ্রামের কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জেলা জজ কোর্টের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং তখন কিছুটা সুস্থ অনুভব করছিলেন তিনি। তবে চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন,
“ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কারো বিরুদ্ধে অবহেলার প্রমাণ মেলে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শাজাহান মৃধার সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত চিকিৎসকদের দায়িত্ব ও আচরণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

আপডেট সময় : ০৯:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫