ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ৩ জন নিহত ও আহত ২০ জন :

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ৩ জন নিহত ও আহত ২০ জন :

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়েজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি জব্বারের দোকানসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ২জন পুরুষ ও ১জন নারী।

স্থানীয়রা জানান, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০-৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী নামক এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতাল পাঠান।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলামিন বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ৩ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। তাঁদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ৩ জন নিহত ও আহত ২০ জন :

আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫