ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরাম থানার অভিযানে ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার পীরগাছায় হাতপাখা তৈরি করে দারিদ্র্যকে জয় তাজহাটে ডিবির অভিযানে গাঁজা সেবনকারী ২ জন গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারে বালুর মাঠের পাশের কাঁশবনে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলার আসামি বোরহান উদ্দীনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (০৪ জুলাই) র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ওই নারীর দুই বিয়ে হয়েছিল। সম্প্রতি তার ২য় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায়। পরে গত ১০ জুন রাত ৮টার দিকে তার সাবেক স্বামীকে সিম ফেরত দিতে যান।

এ সময় সেখানে তাকে দেখে ফেলেন তার প্রথম স্বামী। এরপর ওই নারীর প্রথম স্বামীর সঙ্গী মোঃ বোরহান উদ্দিনের সঙ্গে ২য় স্বামীর বাকবিতণ্ডা হয়। এসময় তারা ২য় স্বামীকে বেধড়ক মারধর করেন তারা। পরে ওই নারীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারের বালুর মাঠের পশ্চিম পাশের কাঁশবনে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান।

উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে ডেমরা থানাধীন শাহজালাল রোড পুরান কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে বোরহান উদ্দীনকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫