সংবাদ শিরোনাম :
হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর ‘দাড়িপাল্লা’ প্রতীক ফিরিয়ে দিল নির্বাচন কমিশন
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ১০:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৩৯৭ বার পড়া হয়েছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাড়িপাল্লা’ ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে আজ (২৪ জুন) নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে।
এর আগে, দল হিসেবে নিবন্ধন বাতিল হওয়ায় ‘দাড়িপাল্লা’ প্রতীকটি ব্যবহার করতে পারছিল না জামায়াতে ইসলামী। হাইকোর্টের সাম্প্রতিক রায়ে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর হওয়ায় নির্বাচন কমিশন প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায় তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জামায়াতে ইসলামীর নেতারা আশা প্রকাশ করেছেন, এ সিদ্ধান্ত ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ায় দলটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।





























