ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ গ্রেফতার 

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ গ্রেফতার 

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাহত্যা চেষ্টার মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (২৩ জুন) সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এর আগে রোববার (২২ জুন) রাত ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে গ্রেফতার করা হয়।

মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেফতার মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগজীবন গ্রামের বাসিন্দা। তার বাবা শহিদুল ইসলাম, মা মনোয়ারা বেগম।
মনোয়ারুল ইসলাম মাসুদ বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদে রেখেছেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতিভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মাসুদ সবশেষ রংপুরে পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ গ্রেফতার 

আপডেট সময় : ০৯:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫