ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭ রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ৮৬ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ ভারত থেকে বাংলাদেশে পৌঁছাল ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

মেঘনায় ট্রলার ডুবি:নিখোঁজ পুলিশ সদস্যের লা’শ উদ্ধার

আরিফুর রহমান তীব্র, দৈনিক যখন সময়।
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

মেঘনায় ট্রলার ডুবি:নিখোঁজ পুলিশ সদস্যের লা’শ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুর রহমান তীব্র, দৈনিক যখন সময়।

লক্ষ্মীপুর জেলার বাসিন্দা পুলিশ সদস্য (নায়েক) সাইফুলকে পাওয়া গেছে, তবে জীবিত নয় মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে।

সোমবার বিকেল ৫টার দিকে তার মরদেহ ভেসে ওঠে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারের পার্শ্ববর্তী করিমবাজার ঘাটের দক্ষিণের চরে। এ ঘটনায় সাইফুলের সহকর্মী, এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ পুলিশ সদস্য সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের গোপাল বাড়ির মো. সিরাজুল ইসলামের একমাত্র ছেলে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারের দক্ষিণে চরের সঙ্গে মেঘনা নদীর কিনারে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে ছবি উঠিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা তার সঙ্গে থাকা মোবাইলফোনের পেছনে থাকা নাম ঠিকানা দেখে পরিচয় নিশ্চিত করেছে।

এদিকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী গ্রামে সাইফুলের মৃত্যুর খবর জানার পর থেকে পুরো এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। পরিবারের সবাই, এলাকাবাসী, বন্ধু মহলে সাইফুল ছিল সদালাপী একজন। সাইফুলের এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছে না।

জানা যায়, গত শনিবার (৩১ মে) দুপুর ৩টার দিকে ভাসানচর থেকে হাতিয়ার করিমবাজার ঘাটে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবচরে পৌঁছালে হঠাৎ ফেটে গিয়ে উল্টে যায়। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। তার মধ্যে মোট ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে গিয়াস উদ্দিন এবং রামগতি থেকে রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও রোহিঙ্গা শিশু নিখোঁজ রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, নায়েক সাইফুল ইসলামের নিঁখোজের সংবাদ পাওয়ার পর থেকে এসপি স্যারের নির্দেশনা মতে সাইফুলের বাড়িতে নিয়মিত খোঁজ খবর রাখছি। সাইফুলের মৃত দেহ সনাক্তের খবর পাওয়ার পরও আমাদের সদস্যরা সেখানে উপস্থিত আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেঘনায় ট্রলার ডুবি:নিখোঁজ পুলিশ সদস্যের লা’শ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫