ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১ পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫ নরসিংদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ডিবির অভিযানে হেরোইন সেবনকারী ২ জন ও ইয়াবা সহ ১ জন গ্রেফতার রংপুরে মাদক কারবারি শিউলিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ তিস্তা ব্যারেজ পরিদর্শনে একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচন সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে প্রচারণায় তুঙ্গে মোঃ শেখ ফরিদ উদ্দিন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা জব্দ

ঈদুল আজহার আগে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

ঈদুল আজহার আগে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (১৭ মে) শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রায় দেড় হাজার শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী।

ঈদুল আজহার আগেমাসের বকেয়া বেতন পরিশোধসহদফা দাবিতে রংপুরে মানববন্ধনবিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষকেরা। দ্রুত দাবি মেনে না নিলে তাঁরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

পাঁচ দফা দাবি হলো—প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদের আগে সবার পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ, রাজস্বভুক্ত করা, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর, কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন দেওয়া ও শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করা।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, গ্রাম পর্যায়ে মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম ইসলামের নৈতিকতা শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যাঁরা সংযুক্ত রয়েছেন, তাঁরাই অবহেলিত এবং বৈষম্যের শিকার হচ্ছেন।

শিক্ষক গফুর উদ্দিন বলেন, ‘ইমামতির পাশাপাশি ফাউন্ডেশনের শিক্ষকতা করে মাসে পাঁচ হাজার টাকা পাই। কিন্তু সে টাকাও নিয়মিত দেয় না। এখন পাঁচ মাস ধরে টাকা পাই না। প্রকল্পও অনুমোদন হচ্ছে না। তাহলে আমরা কীভাবে বাঁচব? ইমামদের তো সরকারিভাবে কোনো বেতন-ভাতা নেই। আমরা চাই দ্রুত প্রকল্প অনুমোদন করে আমাদের পাওনা পরিশোধ করে দেওয়া হোক। আমরা যেন ন্যায্য পাওনার জন্য রাস্তায় না আসি।’

মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদুল আজহার আগে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫