ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৯৬ বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা শিক্ষার্থী বহিষ্কৃত, মামলার প্রস্তুতি এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশনা দিল সরকার শাওমি থেকে আইফোন, গ্রে মার্কেটে সয়লাব দেশের স্মার্টফোন বাজার ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা

ঈদুল আজহার আগে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

ঈদুল আজহার আগে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (১৭ মে) শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রায় দেড় হাজার শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী।

ঈদুল আজহার আগে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষকেরা। দ্রুত দাবি মেনে না নিলে তাঁরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

পাঁচ দফা দাবি হলো—প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদের আগে সবার পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ, রাজস্বভুক্ত করা, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর, কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন দেওয়া ও শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করা।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, গ্রাম পর্যায়ে মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম ইসলামের নৈতিকতা শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যাঁরা সংযুক্ত রয়েছেন, তাঁরাই অবহেলিত এবং বৈষম্যের শিকার হচ্ছেন।

শিক্ষক গফুর উদ্দিন বলেন, ‘ইমামতির পাশাপাশি ফাউন্ডেশনের শিক্ষকতা করে মাসে পাঁচ হাজার টাকা পাই। কিন্তু সে টাকাও নিয়মিত দেয় না। এখন পাঁচ মাস ধরে টাকা পাই না। প্রকল্পও অনুমোদন হচ্ছে না। তাহলে আমরা কীভাবে বাঁচব? ইমামদের তো সরকারিভাবে কোনো বেতন-ভাতা নেই। আমরা চাই দ্রুত প্রকল্প অনুমোদন করে আমাদের পাওনা পরিশোধ করে দেওয়া হোক। আমরা যেন ন্যায্য পাওনার জন্য রাস্তায় না আসি।’

মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদুল আজহার আগে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫