ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯ বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ উদ্ধার ন্যাশনাল হাট ফাউন্ডেশন এফিলিয়েটেড বডি সমুহের মত বিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুষ্ঠানিকভাবে হার্ট সেন্টার ক্যাথল্যাবের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুষ্ঠানিকভাবে হার্ট সেন্টার ক্যাথল্যাবের শুভ উদ্বোধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরে স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজহাসপাতালে আজ (১৫ মে) বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ‘হার্ট সেন্টার ক্যাথ ল্যাব’।

আধুনিক প্রযুক্তিনির্ভর এই ল্যাবটির মাধ্যমে এখন থেকে স্থানীয় পর্যায়েই হৃদরোগের জটিল পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা পাওয়া যাবে,
যা পূর্বে শুধুমাত্র ঢাকা বা বড় শহরে সীমাবদ্ধ ছিল।
হৃদরোগের দ্রুত নির্ণয় ও তাৎক্ষণিক চিকিৎসার লক্ষ্যে স্থাপিত এই ক্যাথেটারাইজেশন ল্যাবটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে রংপুর ও আশেপাশের অঞ্চলের হৃদরোগীদের জন্য একটি পূর্ণাঙ্গ কার্ডিয়াক ইউনিটের অভাব ছিলো ।

উক্ত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকার পরিচালক এবং খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. ওয়াজেদ আলী এবং সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, রংপুর গ্রুপের সম্মানিত পরিচালকবৃন্দ, এবং বিশিষ্ট চিকিৎসকরা।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।
আলোচনা শেষে অতিথিরা বেলুন উড়িয়ে ‘হার্ট সেন্টার ক্যাথ ল্যাব’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারা ঘুরে দেখেন ল্যাবটির প্রযুক্তিগত সক্ষমতা ও সেবাদান পদ্ধতি।

প্রধান অতিথি অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, বেসরকারিভাবে এমন একটি ক্যাথ ল্যাব চালু হওয়ায় উত্তরাঞ্চলের হৃদরোগ চিকিৎসা একধাপ এগিয়ে গেলো। এই অঞ্চলের মানুষের জন্য এটি এক বিশাল অগ্রগতি।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার বলেন, “প্রান্তিক পর্যায়ে উন্নতমানের চিকিৎসা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ।
ঢাকার ওপর চিকিৎসার চাপ কমবে, এবং রোগীরা ভ্রমণের কষ্ট ও অতিরিক্ত ব্যয় থেকে মুক্তি পাবেন।” পাশাপাশি হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে চালু করা হবে কার্যক্রম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই ল্যাবে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। পাশাপাশি ২৪ ঘণ্টা দক্ষ কার্ডিওলজিস্ট ও ট্রেইন্ড টেকনিশিয়ানদের মাধ্যমে জরুরি সেবা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, নতুন চালু হওয়া এই হার্ট সেন্টারে ক্যাথল্যাব প্রযুক্তির মাধ্যমে রোগীর হৃদপিণ্ডের রক্তনালীর পরীক্ষাসহ এনজিওগ্রাম, স্টেন্ট বসানো, ব্যালুন এনজিওপ্লাস্টি, পেসমেকার প্রতিস্থাপনসহ আধুনিক হৃদরোগ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে। এই ল্যাবের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত রোগীরা এখন থেকে স্থানীয়ভাবে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন, যা সময় ও খরচ দুই-ই সাশ্রয় করবে এবং জরুরি অবস্থায় তাৎক্ষণিক সেবার সুযোগ তৈরি করবে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুষ্ঠানিকভাবে হার্ট সেন্টার ক্যাথল্যাবের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫