ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার

বগুড়া শেরপুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ৩

আব্দুল্লাহ শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৪৮১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া শেরপুর উপজেলায় কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

০৮ মে ২০২৫ রোজ বৃহষ্পতিবার বিকেল ৪টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকার চন্ডিপুকুর একটি পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় মূর্তি বিক্রি চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিরামের ছেলে ফরিদ (৩৫), রইচের ছেলে বুলবুল (৪০) ও ছালেমের ছেলে নাছিম (৩২)।

এলাকাবাসী এবং ইউনিয়নের ইউপি সদস্যর  বক্তব্যে জানা যায় , খোট্টাপাড়ার বেলাল নামক পুকুরে শরিফ নামের একটি ছেলে খেলার সময় মূর্তিটি পায়। পরবর্তিতে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করে। এসময় গ্রেফতারকৃত তিনজন মূর্তিটি বিক্রি করে দেয়ার কথা বলে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তিতে শেরপুর থানা পুলিশ সংবাদ পাওয়ার পূর্বেই  র‌্যাব-১২ বগুড়া  খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ীর চন্ডিপুকুর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে এবং বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে শাহ-বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ নিকট জানতে চাইলে তিনি মূর্তির বিষয়টি সত্যতা স্বীকার করে এবং বলেন, র‌্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছেন। মূর্তিটি কষ্টি পাথরের কিনা পরীক্ষার মাধ্যমে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়া শেরপুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:৫৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫