ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা বরিশালে সংরক্ষিত এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ সাঁতারু আতিকুর রহমানের ঝুলিতে ৩৩০ পদক, পেলেন ফেডারেশনের দায়িত্ব উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ ভাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছেন চালক বাগদান নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পূজা চেরি নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন এসি থেকে হঠাৎ গরমে বের হলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

নওগাঁর মান্দায় চেয়ারম্যান আত্মগোপনে, ভোগান্তিতে সেবা প্রার্থীরা

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪০ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় চেয়ারম্যান আত্মগোপনে, ভোগান্তিতে সেবা প্রার্থীরা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে (৫৫) নাশকতার একটি মামলায় আসামি করা হয়েছে। এরপর থেকে আত্মগোপনে আছেন তিনি। এক সপ্তাহ ধরে পরিষদে না আসায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সেবাপ্রার্থীরা। চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক মান্দা উপজেলার চকহরি নারায়ন গ্রামের বাসিন্দা। ২০২১ সালে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে উপজেলা জামায়াতের সূরা সদস্য পদে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি নুরুল্লাবাদ হাজীপাড়া গ্রামের মসজিদে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় ওই মসজিদ থেকে জামায়াত শিবিরের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বৈঠকে নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক উপস্থিত ছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সঠকে পড়েন। এজন্য তাঁকে ওই মামলায় আসামি করা হয়েছে। এরপর থেকে আত্মগোপনে আছেন তিনি। সরেজমিনে বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদে গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীদের জটলা দেখা গেছে। জন্মসনদ, ওয়ারিশান সনদ, পরিচয়পত্র, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রয়োজনে পরিষদে আসেন তাঁরা। কিন্তু চেয়ারম্যান না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে এসব সেবাপ্রার্থীদের। ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের বাসিন্দা বৃদ্ধ আয়েজ উদ্দিন বলেন, ওয়ারিশান সনদ ছাড়া জমির নামজারীর আবেদন করতে পারছেন না। এ কাজে গত কয়েকদিন ধরে পরিষদে ঘুরছেন। প্রতিদিন যাতায়াতে অর্থ ও শ্রম ব্যয় করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। শিক্ষার্থী বিউটি খাতুন বলেন, চাকরির আবেদনের জন্য পরিচয়পত্র নিতে গত তিনদিন ধরে পরিষদে ঘুরছেন। কিন্তু চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে সেটি তিনি পাচ্ছেন না। পরিচয়পত্র না পেলে তাঁর চাকরির আবেদন করা হবে না।
এসব বিষয়ে জানতে নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক কয়েকদিন ধরে পরিষদে অনুপস্থিত আছেন বলে জেনেছি। তিনি ছুটির আবেদনও করেননি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর মান্দায় চেয়ারম্যান আত্মগোপনে, ভোগান্তিতে সেবা প্রার্থীরা

আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩