ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • আপডেট সময় : ০৩:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ্ মোড়ে একটি দোকানের বারান্দা থেকে রুবেল সরদার (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামান স্টোর নামক দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ।

নিহত রুবেল সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্দা এবং মৃত আলম সরদারের ছেলে। পুলিশ জানায়, তিনি একটি ডাকাতির প্রস্তুতির মামলার জামিনে ছিলেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে খানখানাপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও তার এক সহযোগীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে দুটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

রুবেলের মৃত্যুকে ঘিরে তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে। তার ছোট ভাই জুয়েল সরদার জানান, রাত ১১টার দিকে আমি ভাইকে বাড়িতে দেখেছি। সকালে খবর পাই তার মরদেহ দোকানের সামনে পড়ে আছে। তার শরীরে ধুলা ও আঘাতের চিহ্ন ছিল। মনে হয়েছে, কারো সঙ্গে ধস্তাধস্তির পর তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই ময়নাতদন্তে যদি স্বাভাবিক মৃত্যু প্রমাণিত হয়, তবে কোনো অভিযোগ থাকবে না। তবে যদি এটি হত্যাকাণ্ড হয়, তাহলে ন্যায়বিচার চাই।

রুবেলের স্ত্রী বন্যা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রুবেল আমাদের মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলেন এবং পরে মেয়ে হুমায়রাকে আমার কাছে দিয়ে চলে যান। সকালে শুনি, তার মরদেহ পাওয়া গেছে। আগে তিনি একবার স্ট্রোক করেছিলেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত না।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে দোকানের বারান্দায় যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা

আপডেট সময় : ০৩:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫