ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয় ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২

মানিক মিয়া অ্যাভিনিউতে ইতিহাসের বৃহত্তম ড্রোন শো: আন্দোলনের প্রতিচ্ছবি ও বন্ধুত্বের বার্তা

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে

মানিক মিয়া অ্যাভিনিউতে ইতিহাসের বৃহত্তম ড্রোন শো: আন্দোলনের প্রতিচ্ছবি ও বন্ধুত্বের বার্তা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ ড্রোন শো। চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের সহায়তায় আয়োজিত এ ব্যতিক্রমধর্মী প্রদর্শনী উপভোগ করতে জড়ো হয় লাখো দর্শক।

ড্রোন শোটিতে প্রযুক্তির অপার সম্ভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় সময়ের সাহসী আন্দোলন, মানবিক বার্তা ও আন্তর্জাতিক বন্ধুত্বের চিত্র। শোতে উঠে আসে—

ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদের প্রতীকী অবয়ব,

পানির বোতল হাতে প্রতিবাদী তরুণ ‘মুগ্ধ’-এর চিত্র,

‘২৪-এর বীর’ থিম,

পায়রার খাঁচা ভাঙা প্রতীক,

ফিলিস্তিনের জন্য প্রার্থনার মুহূর্ত,

এবং বাংলাদেশ-চীন মৈত্রীর বার্তা।

ড্রোন শোর ভিজ্যুয়ালগুলোতে উঠে আসে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদ, জুলাই আন্দোলন ও গণ-অভ্যুত্থানের ইঙ্গিত। প্রতিটি ছায়াচিত্র ছিল আন্দোলনের সাহসিকতা, প্রতিবাদের অনুপ্রেরণা এবং ভবিষ্যতের আশা জাগানিয়া।

আয়োজকরা বলেন, এই ড্রোন শো কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রযুক্তির মাধ্যমে গণআন্দোলন, মানবিক বিপর্যয় ও আশার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে শৈল্পিক ও প্রতীকী উপস্থাপনায়।

ড্রোন শোর আগে ছিল বৈশাখী কনসার্ট
দুপুর ৩টা থেকে শুরু হওয়া বৈশাখী কনসার্টে প্রথমেই পরিবেশনায় অংশ নেয় বান্দরবানের ‘বেসিক গিটার লার্নিং স্কুল’। এরপর গারো ও আরএনআর ব্যান্ড ‘এফ মাইনর’ মাতিয়ে তোলে শ্রোতাদের প্রাণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানিক মিয়া অ্যাভিনিউতে ইতিহাসের বৃহত্তম ড্রোন শো: আন্দোলনের প্রতিচ্ছবি ও বন্ধুত্বের বার্তা

আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫