ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে রাজি নয় সৌদি আরব টিকাদান কর্মসূচিতে দেশসেরা ঢাকা উত্তর সিটি করপোরেশন অসুস্থ মাওলানা ইলিয়াস আতহারীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নেতারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারণা, ৬ জনের সাত দিনের রিমান্ড সিলেটে ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার রঙমিস্ত্রি তুরস্কের ইয়ালোভায় প্রশিক্ষণকালে বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান

আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-
  • আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদীর বেড়ীবাধ ভাঙ্গনের পাশ্ব রস্তার উপর স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে’র আয়োজনে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় ৪ দফার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ,শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন,মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন এখন আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে হবে। আমাদের ঘর-বাড়ি,জমি,স্বপ্ন সবকিছুই আজ ধ্বংসের মুখে। এই নদী আমাদের প্রাণ। কিন্তু কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বেড়িবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে,যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তারা আমাদের দুর্ভোগকে নিজেদের মুনাফার হাতিয়ারে পরিণত করেছে।বক্তারা বলেন,খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে,ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে,বাজেটের সিটিজেন চার্টার দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫