ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন  ফুলবাড়ীতে ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পরশুরামে বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক-৫ স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননা পদক পেলেন আদাবর থানার ওসি জাহিদ ইসলাম রামপুরায় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ গুলিবিদ্ধ ১ সপ্তাহের পর মারা গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ জন সদস্য আটক করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১ পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার

যানজট কমাতে প্রতি বছরের ন‍্যায় এবারেও নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৯:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

যানজট কমাতে প্রতি বছরের ন‍্যায় এবারেও নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর

যানজট কমাতে প্রতি বছরের ন‍্যায় এবারেও নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগমেট্রোপলিটন ট্রাফিক বিভাগ নগরীর কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রিকশা ও অটোরিকশাকে অন্য পথে ঘুরিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে। মূল সড়কে নতুন ট্রাফিক ব্যবস্থাপনায় ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীরা।

যানজটের অন্যতম কারণ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা।
ঈদ উপলক্ষে বাইরের জেলা ও উপজেলা থেকে শত শত অটোরিকশা প্রবেশ করায় নগরীতে যানজট আরও তীব্র হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর লক্ষ্মী সিনেমা হল মোড়, জীবন বীমা মোড়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মোড়, সেন্ট্রাল রোডের কাস্টমস অফিস সংলগ্ন এলাকায় অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মূল নগরীর প্রধান প্রধান সড়কে অটোরিকশার চলাচল সীমিত হওয়ায় যানজট কমবে। ঈদে কেনাকাটা করতে আসা মানুষজনের দুর্ভোগ কিছুটা লাঘব হবে। নগরীর যানজট নিরসনে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।

লালমনিরহাট জেলার কালিগঞ্জ থেকে কেনাকাটা করতে আসা সরিফুল আলম জানান, প্রতিবছর ঈদের সময় রংপুরে কেনাকাটা করতে আসি। এবারেও এসেছি, কিন্তু নগরীতে তীব্র যানজটের কারণে কোথায় গাড়ি রাখবো আর কোথায় কেনাকাটা করবো, এই নিয়ে চিন্তায় আছি। তবে আজ থেকে ট্রাফিক ব্যবস্থায় নতুন নিয়ম চালু করায় কিছুটা স্বস্তি আসবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) আব্দুর রশিদ জানান, এমনিতেই রংপুর নগরীতে অটো রিকশা ও রিকশার চাপ বেশি। ঈদে এই চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই ঈদ উপলক্ষে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীসহ জনবল বাড়িয়ে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। আশা করি এতে যানজট কমবে এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। এসময় নগরবাসীর কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেরংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) আব্দুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যানজট কমাতে প্রতি বছরের ন‍্যায় এবারেও নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ

আপডেট সময় : ০৯:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫