ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তারেক রহমান ও খালেদা জিয়ার দেশে ফেরা: প্রস্তুতি ও সম্ভাবনা

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

তারেক রহমান ও খালেদা জিয়ার দেশে ফেরা: প্রস্তুতি ও সম্ভাবনা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে নির্বাচনের আগে বা তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তিনি। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রমজানের পরই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বারিধারায় প্রস্তুত হচ্ছে তারেক রহমানের বাসভবন:

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিওএইচএস-এ একটি বাড়ি রয়েছে। বাড়িটি তার শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সম্পত্তি, যিনি মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে মারা যান। দীর্ঘদিন অব্যবহৃত থাকা এই বাড়িটিতে বর্তমানে ব্যাপক সংস্কারকাজ চলছে। আধুনিক নকশায় কিচেন, বাথরুমসহ বিভিন্ন অংশ নতুন করে নির্মাণ করা হচ্ছে, যাতে দেশে ফিরে তিনি সস্ত্রীক এখানেই বসবাস করতে পারেন।

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান?:

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, তারেক রহমান নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন এবং তার জন্য ঢাকার বাসাসহ সব প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “তারেক রহমানের দেশে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার।”

খালেদা জিয়ার ফেরার প্রস্তুতি:

খালেদা জিয়া শিগগিরই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরতে চান। এম এ মালেক জানান, তিনি দেশের মাটিতে ফিরে আসতে অত্যন্ত আগ্রহী এবং ঈদের পরই দেশে ফেরার পরিকল্পনা করছেন।

আইনি বাধা দূর, সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের সম্ভাবনা:

গত ২০ মার্চ তারেক রহমান সব মামলায় খালাস পেয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে সক্রিয় হতে পারবেন। ফলে তার ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ দেখা দিতে পারে।

দেশের রাজনীতির মোড় কোনদিকে ঘুরবে, তা অনেকটাই নির্ভর করছে তারেক রহমানখালেদা জিয়ার প্রত্যাবর্তনের সময় ও প্রেক্ষাপটের ওপর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমান ও খালেদা জিয়ার দেশে ফেরা: প্রস্তুতি ও সম্ভাবনা

আপডেট সময় : ১০:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫