ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা একা হয়ে যাওয়া মানেই ভয় নয়, নিজের সাম্রাজ্যের পথে যাত্রা: পূজা চেরী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড়

মঙ্গলবারের সব কর্মসূচি স্থগিত করল জামায়াত ইসলামী।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ০৯:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

মঙ্গলবারের সব কর্মসূচি স্থগিত করল জামায়াত ইসলামী।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ২৫ ফেব্রুয়ারী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করেছে।

২৪ ফেব্রুয়ারি সোমবার দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সিনিয়র নেতাদের অনুরোধে ২৫ ফেব্রুয়ারী গণঅবস্থান কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রেখেছেন। জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ২১ ফেব্রুয়ারি শুক্রবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৫ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এই কর্মসূচি ডেকেছেন।

পরে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে জানান, যদি এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হয়, তবে তিনি ২৫ ফেব্রুয়ারী স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার জন্য আদালতে হাজির হবেন। তিনি দাবি করেন তাঁর কারাগারে থাকা অবস্থায় অন্য জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি এখনও বন্দি রয়েছেন এবং তাঁর মুক্তির দাবিতে প্রতিবাদ জানাতে তিনি স্বেচ্ছায় গ্রেফতার হতে প্রস্তুত।

তিনি আরও বলেন, গণঅবস্থান কর্মসূচি স্থগিতের পর জামায়াতে ইসলামী নেতারা আশা করছেন, তাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি শিগগিরই নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঙ্গলবারের সব কর্মসূচি স্থগিত করল জামায়াত ইসলামী।

আপডেট সময় : ০৯:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫