ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

সিপিএলে মিরাজদের ফাইনালের স্বপ্নভঙ্গ, জ্যামাইকার কাছে হেরে বিদায় গায়ানার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে এসে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। প্রথম কোয়ালিফায়ারের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারেও একই ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটিয়ে জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। গত আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া করা গায়ানাকে এবার ফাইনালের লড়াইয়ে নামার আগেই থামতে হলো।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ২০৬ রানের পাহাড় গড়েছিল গায়ানা। ৪৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার, যা চলতি সিপিএলে তার দ্বিতীয় শতক। তবে ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ দলীয় নৈপুণ্য দেখায় জ্যামাইকা। ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা। জ্যামাইকার পক্ষে কিচি কার্টি ৫৬, মাজ সাদাকাত ৪১, ক্রিক ম্যাকেঞ্জি ৩৪ এবং রোভম্যান পাওয়েল ১৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন।

দল হারলেও বল হাতে অত্যন্ত অনুজ্জ্বল ছিলেন মিরাজ। ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার। ম্যাচে ব্যাটিং করারও কোনো সুযোগ পাননি তিনি।

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে এবারই প্রথম সিপিএলে খেলার সুযোগ পান মিরাজ। গায়ানার হয়ে মোট ৫টি ম্যাচ খেলেছেন তিনি। টুর্নামেন্টের শুরুটা দারুণ করে প্রথম ৩ ম্যাচে ৯ উইকেট শিকার করলেও, শেষ দুটি গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে উইকেটশূন্য থাকতে হয় তাকে। বলের পাশাপাশি ব্যাট হাতেও হতাশ করেছেন মিরাজ; ৪ ইনিংসে মাত্র ৪৮.৮৩ স্ট্রাইক রেটে তার মোট সংগ্রহ ছিল ২১ রান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সিপিএলে মিরাজদের ফাইনালের স্বপ্নভঙ্গ, জ্যামাইকার কাছে হেরে বিদায় গায়ানার

আপডেট সময় : ১০:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬