ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

কেন্টের হয়ে দুর্দান্ত ফর্মে হাসান-খালেদ, সাফল্যের রহস্য জানালেন পেসার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ কাউন্টি ক্লাব কেন্টের জার্সিতে এখন নতুন গল্পের জন্ম দিচ্ছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। কেন্টের হয়ে চতুর্থ ম্যাচ খেলতে নামা হাসান মাহমুদ এখন দলটির ‘পোস্টার বয়’। ডার্বিশায়ারের বিপক্ষে গত ম্যাচেও হাসান ছিলেন দলের সেরা বোলার। তিনি ১৫.৫ ওভার বল করে মাত্র ৩০ রান খরচ করে দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন।

অচেনা কন্ডিশনে নিজের এই সাফল্যের রহস্য নিয়ে কেন্ট ক্রিকেটের ওয়েবসাইটে হাসান জানিয়েছেন, নতুন উইকেটে তার মূল পরিকল্পনা ছিল লেংথে জোর দিয়ে বল করা এবং যতটা সম্ভব কম রান দেওয়া। তার এই পরিকল্পনা যে সফল হয়েছে, তা তার বোলিং গড় থেকেই স্পষ্ট; প্রায় ১৬ ওভার বল করে তিনি ওভারপ্রতি গড়ে ২ রানও দেননি।

হাসানের পাশাপাশি মুগ্ধতা ছড়িয়েছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদও। কেন্টের হয়ে নিজের অভিষেক ম্যাচেই খালেদ নিয়েছেন ৩ উইকেট। হাসান ও খালেদের নিয়ন্ত্রিত বোলিংয়েই ডার্বিশায়ার তাদের ঘরের মাঠে প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয়।

বোলিং সঙ্গী হিসেবে খালেদকে পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে হাসান বলেন, তার পারফরম্যান্সে আমি খুবই খুশি। আশা করছি, পরের ইনিংসেও সে ভালো করবে। এছাড়া কেন্ট দলে দুজন বাংলাদেশি খেলায় দেশের সমর্থকরাও যে দারুণ খুশি, সেটিও উল্লেখ করেছেন হাসান। বিশেষ করে অস্ট্রেলিয়ার ঘটনার পর এই বিষয়টি তাদের কাছে আরও বিশেষ হয়ে উঠেছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কেন্টের হয়ে দুর্দান্ত ফর্মে হাসান-খালেদ, সাফল্যের রহস্য জানালেন পেসার

আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬