ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, ৭ উইকেটে জিতল ভারত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুবাইয়ে নারী এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে লজ্জার এক রেকর্ড গড়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটিই পাকিস্তানের মেয়েদের সর্বনিম্ন দলীয় রান। সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৭ উইকেটের এই বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতীয় দল।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা অবশ্য মন্দ ছিল না তাদের। ভারতের দুই পেসারকে সামলে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান তোলে তারা। তবে ভারতীয় স্পিনাররা বোলিংয়ে আসতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। স্পিন আক্রমণের শুরুতেই শেফালি বর্মার বলে বোল্ড হন ১৫ বলে ১৩ রান করা মুনিবা আলী। এরপর আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। ইনিংসের ১১ বল বাকি থাকতেই ৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এর আগে ২০২৪ সালে এই দুবাইয়ের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে অলআউট হওয়াটি ছিল তাদের আগের সর্বনিম্ন স্কোর। ভারতের পক্ষে শ্রী চরণী ও প্রেমা রাওয়াত ৩টি করে উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ওপেনার শেফালি বর্মা প্রথম বলেই সাদিয়া ইকবালকে ছক্কা মেরে ইনিংস শুরু করেন। তবে ভারতীয় ব্যাটারদের খুব একটা বড় ইনিংস খেলতে দেননি পাকিস্তানের বোলার ফাতিমা সানা। নিজের প্রথম ওভারে তিনি শেফালি ও প্রতিকা রাওয়ালকে সাজঘরে ফেরান। পরের ওভারে এসে ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকেও আউট করেন সানা। পাকিস্তানের বোলাররা ভারতের ৩টি উইকেট তুলে নিয়ে কেবল হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন। শেষ পর্যন্ত হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা মিলে দলকে অনায়াসে জিতিয়ে মাঠ ছাড়েন।

তিন ম্যাচের সব কটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখল ভারত। অন্যদিকে, দুই ম্যাচের একটিতে জয় পাওয়া পাকিস্তানের সেমিফাইনালের ভাগ্য এখন ঝুলে আছে। আগামী ১১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা, যেখানে সেমিফাইনালের টিকিট পেতে হলে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই পাকিস্তানের সামনে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, ৭ উইকেটে জিতল ভারত

আপডেট সময় : ০২:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬