ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

জুনিয়র এশিয়া কাপে দুইবার এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে চীনের কাছে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচে দুই দফায় লিড নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হয় দলটি।

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক ছিল। দ্বাদশ মিনিটে শিমুল ইসলামের ফিল্ড গোল থেকে এগিয়ে যায় বাংলাদেশ। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ওয়াং ইউবো।

দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আবারও ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে স্কোরলাইন ২-১ হয়। কিন্তু তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের ভুলে সেই ব্যবধান আর ধরে রাখা সম্ভব হয়নি। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান ছিউ ওয়েনশুয়ান। শেষ কোয়ার্টারে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত চীনের কাছে হার মানতে হয় তাদের। গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী রোববার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জুনিয়র এশিয়া কাপে দুইবার এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬