ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

কাউন্টিতে ফিরেই হাসানের গতির ঝড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়া সফরের দুর্দান্ত ফর্ম বজায় রেখে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই নিজের জাত চেনালেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি। ১৮ ওভার বল করে ৫টি মেইডেনসহ ৬৮ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি বোলার।

ক্যান্টারবারিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উস্টারশায়ার। ব্যাট করতে নেমে কেন্ট প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয়। দলের পক্ষে অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৫২, স্যাম নর্থইস্ট ৪৩ এবং ক্রিস বেঞ্জামিন ৪০ রান করেন। হাসান মাহমুদ ব্যাট হাতে ৬ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে উস্টারশায়ারের ওপেনাররা শুরুটা ভালোই করেছিলেন। তবে ষষ্ঠ ওভারে বল হাতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাসান মাহমুদ। ওভারের টানা দুই বলে দুই টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। প্রথমে জ্যাক লিব্বির স্টাম্প উপড়ে ফেলার পর পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। এরপর ম্যাথু ওয়েইটকে ১৫ রানে বোল্ড করার পর ইনিংসের শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকেও শিকার করেন হাসান। ফলে উস্টারশায়ার প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে যায় এবং কেন্ট ২১ রানের লিড পায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কাউন্টিতে ফিরেই হাসানের গতির ঝড়

আপডেট সময় : ০৭:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬