ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়া জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট বিশ্বে প্রতি আটটি ক্যান্সারের একটি সংক্রমণের কারণে হচ্ছে সাভারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও শিখো মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯ কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে এলএনজি সরবরাহ বন্ধ কাতারের

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে পচেফস্ট্রুমে চলমান চারদিনের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন তিনি।

গতকালেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন হৃদয়। সেখান থেকে আজ ধীরে ধীরে এগিয়েছেন ট্রিপল সেঞ্চুরির লক্ষ্য নিয়ে। ম্যাচের শেষদিনের দ্বিতীয় সেশনে এসে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বোস্টের করা বল মিড অনে ঠেলে দিয়ে দ্রুত দুই রান পূর্ণ করার মাধ্যমেই ট্রিপল সেঞ্চুরি উদযাপন করেন তিনি। ৪৫১ বল খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন হৃদয়।

এর আগে রকিবুল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন হৃদয়। বড় কিছুর প্রত্যাশা ছিল আগে থেকেই, আর সেই প্রত্যাশা পূরণ করে বাংলাদেশের ক্রিকেটে নিজের নাম আরও উজ্জ্বল করলেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬