ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন দিল্লির বিক্ষোভ ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সুর ভারতের আন্দোলনরত তরুণদের পাশে ঢাকা থেকে সংহতি নাহিদের ভারত থেকে ফেরার পথে দুর্গাপুর সীমান্তে আটক ৩ যুবক ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, অর্ডার বন্ধের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের

ডারউইন টেস্টে স্মিথ-লিটনের কথার লড়াই: কী ঘটেছিল স্টাম্প মাইকে?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারউইন টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময় উইকেটকিপার লিটন দাস ও স্টিভেন স্মিথের মধ্যে এক বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া এই কথোপকথন বাংলাদেশ দলের নির্ভীক মানসিকতার একটি প্রতীক হিসেবে দেখছে ফক্স ক্রিকেট। সে সময় স্মিথ বাংলাদেশের বোলার তাইজুল ইসলামের একটি বল লেগ সাইড দিয়ে খেলার চেষ্টা করলে বলটি লিটনের গ্লাভসে জমা পড়ে। লিটন আউটের আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি।

বাংলাদেশ দল তখন রিভিউ নেওয়ার বিষয়ে দ্বিধায় ছিল। সেই মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, 'নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।' বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নিলে লিটন দাস স্মিথকে উদ্দেশ্য করে বলেন, 'তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।' স্মিথ পাল্টা জবাবে বলেন, 'আমি ব্যাট করছি।' লিটন পুনরায় বলেন, 'শুধু ব্যাট করো।' জবাবে স্মিথ কিছুটা জোরের সঙ্গে বলেন, 'না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।'

স্মিথ ক্রিজে টিকে থাকতে চাইলেও শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে ব্যক্তিগত ৪৪ রানে আউট হয়ে যান। প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে জানান, স্মিথ হয়তো কথার লড়াইয়ের মাধ্যমে খেলার ওপর প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন, তবে বাংলাদেশ দল লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এছাড়া প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এই ঘটনাটিকে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, লিটনের সঙ্গে স্মিথের ওই কথোপকথনের পর বাংলাদেশ দল পুরো ইনিংসে আর চুপ থাকেনি, যা তাদের আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধার প্রমাণ দেয়। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আগামী শনিবার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে।

ডারউইনে গতকাল চতুর্থ দিনে বাংলাদেশ ৯ উইকেটে জেতে।

দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাকাইয়ে আগামী শনিবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।.বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ডারউইন টেস্টে স্মিথ-লিটনের কথার লড়াই: কী ঘটেছিল স্টাম্প মাইকে?

আপডেট সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬