ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট বিশ্বে প্রতি আটটি ক্যান্সারের একটি সংক্রমণের কারণে হচ্ছে সাভারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও শিখো মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯ কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে এলএনজি সরবরাহ বন্ধ কাতারের চাঁদা না পেয়ে ওএমএস ডিলারের টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পশ্চিমতীরে ঘুমন্ত ফিলিস্তিনি পরিবারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

এলপিএলে জাফনার বিশাল জয়, উজ্জ্বল সাকিব ও তাওহীদ হৃদয়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) তাওহীদ হৃদয় দলে ফিরতেই যেন ভাগ্য বদলে গেল জাফনা কিংসের। টুর্নামেন্টের মাঝপথে দলে যোগ দেওয়া এই বাংলাদেশি ব্যাটারকে লাকি চার্ম মেনেই জয়ের ধারায় ফিরেছে তারা। ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে জাফনা কিংস। ব্যাট হাতে তাওহীদ হৃদয়ের কার্যকর ইনিংসের পর বল হাতে দারুণ অবদান রেখেছেন আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাফনা কিংসের অধিনায়ক ভানুকা রাজাপক্ষে। জাফনার একাদশে এদিন সাকিব আল হাসানের পাশাপাশি সুযোগ পান তাওহীদ হৃদয়। ওয়ান ডাউনে খেলার জন্য হৃদয়কে অবশ্য দীর্ঘক্ষণ প্যাড ও গ্লাভস পরে অপেক্ষা করতে হয়েছিল। কারণ জাফনার দুই ওপেনারই প্রথম ১২.৫ ওভার ক্রিজে কাটিয়ে দেন এবং ১২৯ রানের এক বিধ্বংসী উদ্বোধনী জুটি গড়েন। ৩৬ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৬৬ রান করে অভিষকা ফার্নান্দো বিদায় নিলে এই জুটি ভাঙে। এরপর অপর ওপেনার কামিল মিশারাকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন হৃদয়। মিশারা ৫৩ বল খেলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৮ রান করে আউট হন।

ত্রয়োদশ ওভারে উইকেটে আসা তাওহীদ হৃদয় ইনিংসের শেষ ওভার পর্যন্ত অপরাজিত ছিলেন। মাঝে শাহীন শাহ আফ্রিদি ও ওয়ানিন্দু হাসারাঙ্গাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে জাফনার রান তোলার গতি কিছুটা কমে গিয়েছিল। তবে শেষ ওভারে ঝড় তোলেন হৃদয়। তার ব্যাটে ভর করে শেষ ওভারে ১৯ রান সংগ্রহ করে জাফনা কিংস। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের বিশাল পুঁজি দাঁড় করায় তারা। ২১ বল খেলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ রান করে অপরাজিত থাকেন হৃদয়।

২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ক্যান্ডি রয়্যালস। জাফনার হয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নেন সাকিব আল হাসান। শুরু থেকেই অত্যন্ত মিতব্যয়ী বোলিং করা সাকিব ইনিংসের ১৩তম ওভারে ক্যান্ডির অলরাউন্ডার মঈন আলীকে সাজঘরে ফেরান। তার আঁটসাঁট বোলিং ক্যান্ডির ব্যাটারদের হাত খুলে খেলতে দেয়নি। শেষ পর্যন্ত ৩ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় ১টি উইকেট নেন সাকিব। ক্যান্ডির ইনিংস ১০৬ রানে গুটিয়ে যাওয়ায় সাকিবকে চতুর্থ ওভার করার সুযোগই পেতে হয়নি। ৯৩ রানের এই দাপুটে জয়ে ৫ ম্যাচে ৩টি জয় নিয়ে মাঠ ছাড়ে জাফনা কিংস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এলপিএলে জাফনার বিশাল জয়, উজ্জ্বল সাকিব ও তাওহীদ হৃদয়

আপডেট সময় : ০৮:৪৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬