ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে শাকিরা কি পারিশ্রমিক নিচ্ছেন?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ফিফা সুপার বোলের আদলে একটি জমকালো হাফটাইম শোর আয়োজন করেছিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে পারফর্ম করেছেন পপ তারকা শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

বিশ্বের অন্যতম বড় এই মঞ্চে পারফর্ম করার জন্য এই শিল্পীরা মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন বলে অনেকের ধারণা ছিল। তবে দ্য অ্যাথলেটিক-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই তিন শিল্পী অনুষ্ঠানের জন্য কোনো অর্থ নিচ্ছেন না। প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পীরা তাদের সময় ও পারফরম্যান্স গ্লোবাল সিটিজেন-এর সামাজিক উদ্যোগের জন্য উৎসর্গ করেছেন। মূলত পারিশ্রমিকের পরিবর্তে তারা এই মঞ্চটিকে একটি মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।

যুক্তরাষ্ট্রের সুপার বোল হাফটাইম শোর ক্ষেত্রেও একই রীতি প্রচলিত রয়েছে, যেখানে শিল্পীরা আলাদা কোনো পারিশ্রমিক পান না। বরং বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে তারা নিজেদের ব্র্যান্ড ও জনপ্রিয়তা আরও বাড়ানোর সুযোগ পান। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল প্রায় ১৪২ কোটি (১.৪২ বিলিয়ন) দর্শক দেখেছিলেন, যা এবারের হাফটাইম শোকেও বিশ্বের অন্যতম বৃহৎ দর্শকসমাগমের মঞ্চে পরিণত করেছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আয়োজন সম্পর্কে বলেন, শাকিরা, ম্যাডোনা ও বিটিএস-এর সংগীত সীমানা ও প্রজন্মের গণ্ডি অতিক্রম করে। তার মতে, এই আয়োজন ফুটবল, ঐক্য ও মানবতার এক মহৎ উদযাপন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে শাকিরা কি পারিশ্রমিক নিচ্ছেন?

আপডেট সময় : ০৯:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬