ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, কিশোরী অপহরণে তিনজনের যাবজ্জীবন মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না লোভ প্রত্যাখ্যান করেছি, জনগণের সঙ্গে বেইমানি করব না: জামায়াত আমির জুলাই সনদ নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা উচিত: রিজভী জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার সেনা আইনে নতুন দুই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জ্যাকবকে যুদ্ধবিধ্বস্ত গাজায় বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে ফিলিস্তিনিদের উল্লাস ককরোচ পার্টির ‘সংসদ চলো’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: লোগো ও থিম সং পাঠানোর নির্দেশ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের ঝুঁকিতে কয়েকটি বিভাগ

শীর্ষে উঠেও আর্জেন্টিনার সামনে ৩২ বছরের ‘অপয়া’ অভিশাপের শঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে লিওনেল মেসির দল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে। তবে এই আনন্দের আবহেই আলবিসেলেস্তে শিবিরে ভর করেছে দীর্ঘ তিন দশকের এক পুরোনো ঐতিহাসিক পরিসংখ্যান বা ‘অপয়া অভিশাপের’ আতঙ্ক।

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর্জেন্টিনা ২৬.৯০ পয়েন্ট অর্জন করেছে। এর ফলে মোট ১৯৬০.৩৭ পয়েন্ট নিয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে তারা। এর আগে গত ২ জুলাই আর্জেন্টনাক টপকে শীর্ষে যাওয়া ফ্রান্স সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শীর্ষস্থান হারায়। অন্যদিকে, ফ্রান্সকে হারিয়ে ৩০.৮২ পয়েন্ট যোগ করে ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাইনালের আরেক প্রতিদ্বন্দ্বী স্পেন। ফলে এবারের মেগা ফাইনালটি রূপ নিয়েছে বিশ্ব ফুটবলের ১ নম্বর বনাম ২ নম্বর দলের জমজমাট লড়াইয়ে।

মাঠের পারফরম্যান্সে শীর্ষস্থান ফিরে পাওয়াটা বড় অর্জন হলেও ফুটবল ইতিহাস ভিন্ন কথা বলছে। ১৯৯২ সালে ফিফা অফিশিয়াল র‍্যাঙ্কিং চালু করার পর থেকে আজ পর্যন্ত কোনো দলই বিশ্বকাপের ঠিক আগে বা টুর্নামেন্ট চলাকালীন র‍্যাঙ্কিংয়ের ১ নম্বরে থেকে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। ফুটবল বিশ্বে এটি এখন একটি প্রতিষ্ঠিত কুসংস্কার বা 'রং নম্বর অভিশাপ' হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

১৯৯৪ বিশ্বকাপ: ১ নম্বরে থাকা জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়; চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।১৯৯৮ বিশ্বকাপ: শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়।২০০২ বিশ্বকাপ: তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শীর্ষ দল ফ্রান্স গ্রুপ পর্বই পার হতে পারেনি।২০০৬-২০১৪ বিশ্বকাপ: এই সময়ে শীর্ষস্থানে থাকা ব্রাজিল ও স্পেন টুর্নামেন্টের বিভিন্ন ধাপে ফেভারিট হিসেবে এসেও ছিটকে যায়।২০১৮ বিশ্বকাপ: ১ নম্বরে থাকা জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।২০২২ বিশ্বকাপ: ১ নম্বরে থেকে কাতার বিশ্বকাপে আসা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পরই মূলত আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায়।চলতি বিশ্বকাপে ফ্রান্সের আধিপত্য ভেঙে আর্জেন্টিনা যখনই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে, তখনই তিন দশকের এই অভিশাপের চাকা তাদের দিকে ঘুরে গেছে। এখন লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির সামনে দ্বৈত চ্যালেঞ্জ—একদিকে ইউরোপের পরাশক্তি স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখা, অন্যদিকে ৩২ বছরের এই অপয়া পরিসংখ্যান ভেঙে নতুন ইতিহাস রচনা করা। আজকের ফাইনালেই মিলবে এর চূড়ান্ত উত্তর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শীর্ষে উঠেও আর্জেন্টিনার সামনে ৩২ বছরের ‘অপয়া’ অভিশাপের শঙ্কা

আপডেট সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬