ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়ে ৪ হাজার ২৮৮ কোটি টাকা ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী মোদি জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি, ১৬টি গেট খোলার প্রস্তুতি জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান বারবার ফিরবে: মঞ্জু শনিবার বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সেমিফাইনালে ইংল্যান্ডের হারে আর্জেন্টাইন মিডিয়ার কড়া সমালোচনা দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন সফরকারী বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তানজিদ ৩৩ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৫৮ রান করেন এবং সাইফ ৪২ বলে ফিফটি স্পর্শ করে ৪৫ বলে ৫৫ রান করে বিদায় নেন।

ইনিংসের শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলির ঝড়ো ব্যাটিং বাংলাদেশের সংগ্রহকে বড় করতে সহায়তা করে। বিশেষ করে শেষ ওভারে ব্রাড ইভান্সের বলে টানা চারটি ছক্কা হাঁকিয়ে অনন্য রেকর্ড গড়েন সাইফুদ্দিন। তিনি ১০ বলে অপরাজিত ৩১ রান করেন এবং ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ রান সংগ্রহ করেন। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে সাইফুদ্দিনের এই চার বলে চার ছক্কা মারার ঘটনাটি ছিল দারুণ চমকপ্রদ। তবে এই ম্যাচেই সবচেয়ে বেশি ছক্কা হজম করার রেকর্ডও গড়েছেন জিম্বাবুয়ের ইভান্স।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ছিল বিপর্যয়কর। প্রথম তিন ওভারেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। যদিও সিকান্দার রাজা ও মিল্টন সামুবার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল স্বাগতিকরা, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। রায়ান বার্লের ১৯ বলে ২৯ এবং ইভান্সের ১৪ বলে ২৫ রানের ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল না।

বল হাতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। এই দুই স্পিনারের ঘূর্ণিতে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে এবং ইনিংসের দুই বল বাকি থাকতেই ১৫২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। রিশাদ ২৬ রানে ৪টি এবং মেহেদি ২৪ রানে ৩টি উইকেট শিকার করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬