ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান বারবার ফিরবে: মঞ্জু শনিবার বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সেমিফাইনালে ইংল্যান্ডের হারে আর্জেন্টাইন মিডিয়ার কড়া সমালোচনা দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, উদ্ধার অভিযান অব্যাহত বন্যাদুর্গতদের সহায়তায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর বহরে অতর্কিত হামলা, নিহত ৪৫

সেমিফাইনালে ইংল্যান্ডের হারে আর্জেন্টাইন মিডিয়ার কড়া সমালোচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ইংল্যান্ডের বিদায়ের পর দেশটির ফুটবল অঙ্গনে চলছে চরম হতাশা ও সমালোচনা। কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলাররা।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। সেমিফাইনালে এই হারের পর থেকেই ইংলিশ শিবিরে নেমে এসেছে হতাশার ছায়া। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি জানিয়েছে, ইংল্যান্ডের এই বিদায়ে দেশটির ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনার রেশ কাটছে না।

সাবেক ইংলিশ ফুটবলার ও রেডিও উপস্থাপক জেসন ক্যান্ডি পুরো ম্যাচে আর্জেন্টিনার আধিপত্যের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ম্যাচের ফলাফলের ওপর কোনো দ্বিমত নেই কারণ ৯০ মিনিট জুড়ে আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছে। তিনি আরও মন্তব্য করেন, যেভাবে ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিল, তা তাদের কাপুরুষতারই প্রমাণ।

ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। ম্যাচে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক হয়ে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তা নিয়ে ক্ষুব্ধ জেমি ও’হারা। তিনি একে ‘পুরানো আবর্জনা মার্কা খেলা’ বলে অভিহিত করে বলেন, এমন কৌশলের কারণেই ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিলও এই পরাজয় মেনে নিতে পারছেন না। তিনি উল্লেখ করেন, গোল দেওয়ার পর ইংল্যান্ড যেভাবে রক্ষণাত্মক হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছিল, তা অতীতেও বহুবার দেখা গেছে এবং তিনি এমন পারফরম্যান্সের সমালোচনা করেন।

অন্যদিকে, শুধু ইংল্যান্ডের ব্যর্থতা নয়, আর্জেন্টিনার লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন বিশ্লেষকরা। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোল এবং লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডের মাধ্যমে মাত্র সাত মিনিটের ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সেমিফাইনালে ইংল্যান্ডের হারে আর্জেন্টাইন মিডিয়ার কড়া সমালোচনা

আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬