ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড

মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

স্টাফ রিপোর্টার, রংপুর:
  • আপডেট সময় : ১১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। আর ক্যারিয়ারের শেষ সময়ে এসেও মাঠে জাদু দেখালেন তিনি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩টি গোলই করেছেন লিওনেল মেসি।

মেসির এটি বিশ্বকাপে ১ম হ্যাটট্রিক। তার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরারও এখন তিনি। ১৬ গোল করে যৌথভাবে জার্মান কিংবদন্তি ক্লোজার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি।

আফ্রিকার দল আলজেরিয়া পুরো ম্যাচে ছোট ছোট কিছু আক্রমণ সাজালেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারেনি। প্রথম হাফে আর্জেন্টিনা যে ধারায় খেলেছে, তা দ্বিতীয় হাফে বদলে যায়। আক্রমণের হার বাড়িয়ে দেয় তারা।

ম্যাচের ১ম গোলটি আসে ১৭তম মিনিটে। দ্বিতীয় হাফে মেসি গোল করেন ৬০ ও ৭৬তম মিনিটে। তাতেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার।

তার পাশাপাশি মেসি এই ম্যাচে বেশকিছু রেকর্ডেও নাম লেখান। আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপ যাত্রার গল্পে যোগ করেন ঐতিহাসিক অধ্যায়। ঠিক দুই দশক আগে যে দিনে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।

এদিকে এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

উল্লেখ্য, আগামী (২২ জুন) সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

আপডেট সময় : ১১:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬