ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গুলশানে আ.লীগের মিছিল, সরকারের সমালোচনা করলেন সারজিস আলম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সরকারের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তোলেন।

সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, "প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই… পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে।" মূলত গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের চেষ্টার পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য এগিয়ে আসলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। একপর্যায়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গুলশানে আ.লীগের মিছিল, সরকারের সমালোচনা করলেন সারজিস আলম

আপডেট সময় : ০৫:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬