ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

সংসদে আরও ৫ কমিটি গঠন, বিরোধী দল পায়নি সভাপতি পদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই পাঁচটি কমিটি গঠন ও দুটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা ভোটে পাস হয়। তবে নতুন গঠিত এসব কমিটির কোনোটিতেই বিরোধী দলের কোনো সদস্যকে সভাপতি হিসেবে রাখা হয়নি।

জাতীয় সংসদে বর্তমানে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে, যার মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক। এখন পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠিত হয়েছে, যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ৯টি বিষয়ভিত্তিক। এখন পর্যন্ত গঠিত এসব কমিটির মধ্যে কেবল সরকারি হিসাব কমিটির সভাপতি পদে বিরোধী দলের কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে কমিটি গঠন প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কমিটি গঠন শেষে তিনি চিফ হুইপকে উদ্দেশ্য করে বলেন, সংসদীয় কমিটির স্পিরিট হলো বেসরকারি সদস্যরা সভাপতি হবেন এবং মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সদস্য হিসেবে থাকবেন। কিন্তু তিনি লক্ষ্য করেছেন যে, কয়েকটি কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের মতো সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পিকার ভবিষ্যতে কমিটি গঠনের ক্ষেত্রে সংসদীয় প্রথা ও এর মূল স্পিরিট বিবেচনায় নেওয়ার জন্য চিফ হুইপকে অনুরোধ করেছেন। সাধারণ নিয়মে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বাইরে সদস্য হন না, তবে এবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সদস্য করা হয়েছে। এছাড়া সরকারদলীয় চারজন হুইপকে চারটি কমিটির সভাপতি করা হয়েছে।

আজ গঠিত পাঁচটি কমিটির সভাপতিরা হলেন—সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মো. শাহজাহান (নোয়াখালী-৪), প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার (খুলনা-৫), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি এসএম রফিকুল ইসলাম (গাজীপুর-৩)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সংসদে আরও ৫ কমিটি গঠন, বিরোধী দল পায়নি সভাপতি পদ

আপডেট সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬