ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

জীবনের বিনিময়ে হলেও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের জেলা ঠাকুরগাঁও সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে তিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট বলেন, অতীতে অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়েছে, তবে এখন আর কোনো হানাহানি বা সংঘাত দেখতে চাই না। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক হানাহানি পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন। সুস্থ জীবনযাপন ও খেলাধুলার মাধ্যমে তরুণদের এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেয়ার আহ্বান জানান এবং জেলার মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন।

নিজের জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগাপ্লুত প্রেসিডেন্ট বলেন, এই মাটির সঙ্গে তার জীবনের সবকিছু জড়িয়ে আছে এবং ঠাকুরগাঁওবাসীর ভালোবাসার ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। নিজ জেলার মানুষের উদ্দেশে তিনি বলেন, মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক।

এর আগে এদিন দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান প্রেসিডেন্ট। সেখানে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি সেনুয়া পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পুরো ঠাকুরগাঁওজুড়ে প্রেসিডেন্টের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু খাইরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, হুইপ আখতারুজ্জামান, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জীবনের বিনিময়ে হলেও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

আপডেট সময় : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬