ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

লংমার্চ করে লাভ নেই, জ্বালানি ব্যবহার শুধুই অপচয়: আব্দুস সালাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাস ও বিদ্যুতের দাবিতে আয়োজিত লংমার্চ করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, এই লংমার্চে ১১ দলীয় ঐক্যজোট যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে, তা শুধুই অপচয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম আরও বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুতের সংকট বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা। ক্ষমতায় বসার পর রাতারাতি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, কারণ বর্তমান সরকার অনেক ঋণ মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। তবে তিনি উল্লেখ করেন যে, মাত্র ছয় মাসের মধ্যেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে। ডিএসসিসি প্রশাসক মনে করেন, এই কাজের জন্য বিএনপি ও বিরোধী দলগুলোর উচিত সরকারকে ধন্যবাদ জানানো।

তবে, মাত্র ৬ মাসেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

লংমার্চ করে লাভ নেই, জ্বালানি ব্যবহার শুধুই অপচয়: আব্দুস সালাম

আপডেট সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬