ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া হাইকমিশনে প্রবাসীদের পাসপোর্ট ও শ্রমিক সমস্যা নিয়ে অধ্যাপক মুজিবুর রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৫। মালয়েশিয়ায় সফররত জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গত বুধবার হাইকমিশনে পৌঁছালে তাকে স্বাগত জানান কাউন্সেলর (রাজনৈতিক) ও হেড অব চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য। এ সময় হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোচনার মূল বিষয়বস্তু ছিল প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা, শ্রমিক নিয়োগের চ্যালেঞ্জ, অবৈধ অভিবাসন এবং দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা। অধ্যাপক মুজিবুর রহমান প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং হাইকমিশন থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা কর্মকর্তাদের কাছে জানতে চান। তিনি হাইকমিশনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তাই প্রবাসীদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আপনাদের। তিনি এ বিষয়ে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন এবং মালয়েশিয়া সংক্রান্ত নির্ভুল তথ্য সরকার ও বিরোধী দলকে সরবরাহ করার আহ্বান জানান।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী জানান, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ৮ থেকে ১৫ লাখ অভিবাসী রয়েছেন। এছাড়া দেশটিতে প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। কারাবন্দি প্রসঙ্গে তিনি জানান, মালয়েশিয়ার ৩৭টি কারাগার ও ১৭টি ডিটেনশন ক্যাম্পে প্রায় ১,৯০০ বাংলাদেশি বন্দি রয়েছেন, যাদের আইনি সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

শ্রমবাজার নিয়ে আলোচনায় হাইকমিশনার বলেন, সরাসরি শ্রমিক নিয়োগের চেয়ে রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর ভূমিকা নিয়ে বেশি আলোচনা হয়, যা দুঃখজনক। বর্তমানে দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। তিনি জানান, মালয়েশিয়ায় প্রায় আড়াই হাজার রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে। নারী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি জানান, বর্তমানে তাদের জন্য ভিসা অত্যন্ত সীমিত। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে ফ্রি ট্রেড সংক্রান্ত একটি চুক্তি বা সমঝোতা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ভালো উদ্যোগ বলে আলোচনায় উঠে আসে।

দালালদের দৌরাত্ম্য কমানো এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করার বিষয়েও হাইকমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাইকমিশনার মোসাম্মাদ শাহানারা মনিকা, প্রধান চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য এবং জামায়াতের মালয়েশিয়া শাখার সেক্রেটারি জেনারেল ড. খাইরুল ইসলাম, ড. ইউসুফ আলী ও সাইফুদ্দিন ইয়াহহিয়া উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়া হাইকমিশনে প্রবাসীদের পাসপোর্ট ও শ্রমিক সমস্যা নিয়ে অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট সময় : ০৩:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬