ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন: লড়বেন মির্জা ফখরুল ও অলি আহমদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপ্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এই নির্বাচনে ভোট দেবেন। সংরক্ষিত নারীসহ সংসদে মোট সদস্য সংখ্যা ৩৫০ জন। তবে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আসলাম চৌধুরীর সদস্যপদ আদালত কর্তৃক বাতিল হওয়ায় এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন।

গত ২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) শূন্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, কারণ এর আগে সব ক্ষেত্রেই একক প্রার্থী ছিলেন। আগামীকাল দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণের আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। সাদা কাগজের ওপর কালো প্রিন্টে তৈরি ব্যালট পেপারের দুটি অংশ থাকবে—একটি মুড়ি অংশ ও অন্যটি ব্যালট পেপার। মুড়ি অংশে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর থাকবে। সংসদ সদস্য স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুসারে সাজানো থাকবে এবং নামের পাশে খালি জায়গায় স্বাক্ষর করে সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ফলাফল গণনা ও ঘোষণা করা হবে এবং পরবর্তীতে গেজেট প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবিধানে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে জামায়াত জোটের ৯০ জন সংসদ সদস্যের ভোট অলি আহমদ পাবেন বলে মনে করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন: লড়বেন মির্জা ফখরুল ও অলি আহমদ

আপডেট সময় : ০৯:৫২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬