ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যক্তিগত চালককে হত্যাচেষ্টার মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ব্যক্তিগত গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ এনে এই মামলাটি করেছেন ভুক্তভোগী ওবায়দুর রহমান। মামলার অন্য আসামিরা হলেন আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। এদের মধ্যে আমিনুর রহমান মামলার বাদীর আপন চাচাতো ভাই।

মামলার এজাহারে ওবায়দুর রহমান উল্লেখ করেন, তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন এবং পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থাকতেন। আত্মীয়তার সুবাদে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন এবং একপর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ওবায়দুর বিষয়টি জানতে পেরে পরিবারকে অবহিত করেন এবং নজরুলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলামের কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা হয় যে, ওবায়দুরই সেই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের কাছে পৌঁছে দিয়েছেন। এই বিরোধের জের ধরে গত ১৪ জুলাই বেলা ১১টার দিকে আমিনুর রহমান কৌশলে ওবায়দুরকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করেন এবং আমিনুর রহমান তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওবায়দুরের মা তাহমিনা ও ছোট বোন মীম চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ওবায়দুর স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে নিরাপত্তার অভাবে আত্মগোপনে রয়েছেন।

বুধবার (২২ জুলাই) এই মামলার এজাহারভুক্ত আসামি আমিনুর রহমানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পল্লবী জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হুদা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (জিআরও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এফআইআর পাওয়ার পর আদালত আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যক্তিগত চালককে হত্যাচেষ্টার মামলা

আপডেট সময় : ১০:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬