সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল নির্বাচিত হয়েছেন
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ পলাশ সালমান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল, প্রাপ্ত ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবার্চিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র থেকে সংসদীয় আসন কিশোরগঞ্জ-৫ এ নির্বাচন করেন শেখ মজিবুর রহমান ইকবাল।
এই আসনে মোট ভোটার আছে ৩ লক্ষ ৫৩ হাজার ৫৬৬ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮২ হাজার ৪৫২ জন, নারী ভোটার ১ লক্ষ ৭১ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।




























