ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড দেশে খোস-পাঁচড়ার আশঙ্কাজনক প্রাদুর্ভাব, নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে

সংবিধান সংশোধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেবে বিশেষ কমিটি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৪ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পঞ্চম বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

কমিটি সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক এবং শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী ব্যক্তিদের পর্যায়ক্রমে পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানাবে। তাদের কাছ থেকে সংবিধান সংশোধনের বিষয়ে মতামত নেওয়া হবে।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদানকারী শ্রমজীবী মানুষের প্রতিনিধি এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব কমিটিতে উত্থাপন করেছেন। আলোচনার বাইরে কারো লিখিত প্রস্তাব থাকলে তা কমিটিতে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে বিশেষ কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে উত্থাপিত প্রস্তাব এবং লিখিত আকারে পাওয়া প্রস্তাবগুলো কমিটির প্রস্তুতকৃত রিপোর্টে অন্তর্ভুক্ত থাকবে।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এবং সংসদ সদস্য সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ এবং মাধবী মারমা বৈঠকে অংশগ্রহণ করেন। আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সংবিধান সংশোধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেবে বিশেষ কমিটি

আপডেট সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬