ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

ভূমি সংক্রান্ত প্রচারের জন্য ডিসিদের ২ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ৪৯টি জেলার জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে ২ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৩৭৪ টাকা বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ভূমি সংক্রান্ত প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ের উদ্দেশ্যে এই অর্থ মঞ্জুর করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের বাজেট ও অডিট অধিশাখা থেকে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বকেয়া বিল পরিশোধের জন্য দেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন করে কোনো বকেয়া বিলের দাবি করা যাবে না। বরাদ্দের অর্থ ব্যবহারের ক্ষেত্রে 'সরকারি ক্রয় আইন ২০০৬' এবং 'সরকারি ক্রয় বিধিমালা ২০২৫'সহ প্রচলিত সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের বকেয়া প্রচার ও বিজ্ঞাপন বিলও এই বরাদ্দ থেকে পরিশোধ করা যাবে। ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়নকারী কর্মকর্তা দায়ী থাকবেন এবং অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

বরাদ্দের তালিকায় নেত্রকোনা জেলাকে সর্বোচ্চ ৩৩ লাখ ৪৫ হাজার ১১০ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ফেনী জেলায় ১৪ লাখ ৬০ হাজার ১৭ টাকা, টাঙ্গাইলে ১০ লাখ ৮২ হাজার ৩১৫ টাকা, রংপুরে ১০ লাখ ৩৫ হাজার ৯৭৬ টাকা, রাজবাড়ীতে ৯ লাখ ৪৮ হাজার ৩৮০ টাকা এবং নওগাঁয় ৮ লাখ ৭২ হাজার ৬৭৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যান্য জেলার বরাদ্দের মধ্যে রয়েছে: ঢাকা ৯৬ হাজার ৮২০ টাকা, মুন্সিগঞ্জ ৪ লাখ ৮৬ হাজার ৮৮৭, মানিকগঞ্জ ৪ লাখ ২৯ হাজার ৫২, গাজীপুর ৭৩ হাজার ৫০০, নরসিংদী ৪ লাখ ৫৩ হাজার ৮৫৮, ফরিদপুর ৩ লাখ ৯১ হাজার ৩৪৫, গোপালগঞ্জ ৭৬ হাজার ৮৪, মাদারীপুর ৪৬ হাজার ৪৬০ এবং শরীয়তপুর ৮৬ হাজার ৮৪৮ টাকা।

চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে ২ লাখ ৮৭ হাজার ৪০, কক্সবাজারে ২ লাখ ২০ হাজার ৯৯৫, কুমিল্লায় ৩ লাখ ৯ হাজার ১৫৫, চাঁদপুরে ২ লাখ ২২ হাজার ৮৯৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লাখ ৪৫ হাজার ৬৪৭, নোয়াখালীতে ৫ লাখ ৩৮ হাজার ৫১২, লক্ষ্মীপুরে ২ লাখ ৪০ হাজার ৮১০, খাগড়াছড়িতে ১ লাখ ৩৫ হাজার ৪৭০, রাঙ্গামাটিতে ৫৮ হাজার ৬৪০ এবং বান্দরবানে ১ লাখ ৬৬ হাজার ৭৭৭ টাকা বরাদ্দ পেয়েছে।

রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ২৪ হাজার ৪৭৯, নাটোরে ৩ লাখ ১৫ হাজার ২৪৮, বগুড়ায় ৩ লাখ ৫৪ হাজার ৭৬৮, জয়পুরহাটে ২৬ হাজার ৪০০, পাবনায় ৭ লাখ ৯৮ হাজার ১৪ এবং সিরাজগঞ্জে ৬ লাখ ৬০ হাজার ৮৯২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রংপুর বিভাগে কুড়িগ্রামে ৩ লাখ ৫৪ হাজার ৮৫, গাইবান্ধায় ৭ লাখ ৩ হাজার ২২, দিনাজপুরে ৭ লাখ ৯৩ হাজার ৬৬৫, পঞ্চগড়ে ৫ লাখ ৩৯ হাজার ৩৩৩, লালমনিরহাটে ১ লাখ ৪৯ হাজার ৪০ এবং ঠাকুরগাঁওয়ে ৬ লাখ ৭ হাজার ৫৫১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে খুলনায় ৬ লাখ ৫৬ হাজার ৬৩৬, বাগেরহাটে ৩ লাখ ৬৪ হাজার ৪৬৩, সাতক্ষীরায় ৪ লাখ ৪৪ হাজার ৯২০, মাগুরায় ২ লাখ ৬৪ হাজার ৪৩৬, কুষ্টিয়ায় ৪ লাখ ৮৩ হাজার ৬০৪, নড়াইলে ২ লাখ ২২ হাজার ৯০০, চুয়াডাঙ্গায় ৯৩ হাজার ৪৯৫, মেহেরপুরে ১ লাখ ৩৮ হাজার ২০০ এবং যশোরে ২ লাখ ৮৪ হাজার ৩২২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ভূমি সংক্রান্ত প্রচারের জন্য ডিসিদের ২ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ

আপডেট সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬