ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের

জেডএনআরএফ ইউনিভার্সিটির আইন বিভাগে মুট কোর্ট উদ্বোধন করলেন ড. কামাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবহারিক আইন শিক্ষা এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর আইন বিভাগে আনুষ্ঠানিকভাবে মুট কোর্ট উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ড. কামাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ব্লাস্ট-এর অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর ও সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার সারা হোসেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নার্গিস রফিকা রহমান, উপাচার্য প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান, ট্রেজারার ব্যারিস্টার শফিকুর রহমান এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও আইন বিভাগের চেয়ারপারসন সীমা হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল অতিথিদের বক্তব্য, শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রশ্নোত্তর পর্ব এবং ‘শ্যাডো ট্রায়াল’ নামক একটি মক ট্রায়াল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি ড. কামাল হোসেন।

আইন বিভাগের অগ্রযাত্রায় নিজের সন্তুষ্টি প্রকাশ করে ড. কামাল হোসেন বলেন, শুরুর দিন থেকেই তিনি এই বিভাগটির ব্যাপারে আশাবাদী ছিলেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে সেই প্রত্যাশার প্রতিফলন দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ব্যারিস্টার সারা হোসেন বলেন, অতীতে আদালতে নারী আইনজীবীদের জন্য প্রতিকূল পরিস্থিতি থাকলেও বর্তমানে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটছে। তিনি শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে আইন শিক্ষার সমন্বয় ঘটিয়ে ভবিষ্যতের পেশাজীবনের জন্য নিজেদের আরও সুনিপুণভাবে প্রস্তুত করার পরামর্শ দেন।

আইন বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই মুট কোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম, আইনি গবেষণা, যুক্তিতর্ক উপস্থাপন এবং পেশাগত আচরণ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এই নতুন উদ্যোগটি তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও পেশাগত প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জেডএনআরএফ ইউনিভার্সিটির আইন বিভাগে মুট কোর্ট উদ্বোধন করলেন ড. কামাল

আপডেট সময় : ০৬:৩৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬