ডিএমপির ১১ পুলিশ কর্মকর্তার রদবদল
- আপডেট সময় : ০১:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত তিনটি আলাদা অফিস আদেশ জারি করা হয়। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে দুই জন অতিরিক্ত পুলিশ সুপার এবং নয় জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
ডিএমপি সদর দপ্তরের আদেশে জানানো হয়েছে, পিওএম দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে, নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির সহকারী কমিশনার নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথক আরেকটি আদেশে জানানো হয়, সহকারী কমিশনার স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারী কমিশনার মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলে (ট্রাফিক) বদলি করা হয়েছে। এছাড়া দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল বিভাগে, শেরেবাংলা অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে, লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।


























