ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল: ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুব লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি এবং একে কেন্দ্র করে সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে গোলাকান্দাইল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে নেতাকর্মীরা একটি বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা রূপগঞ্জের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো ধরনের নৈরাজ্য, জ্বালাও-পোড়াও বা বিশৃঙ্খল কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন। তারা বলেন, কোথাও এমন কর্মকাণ্ডের চেষ্টা চালানো হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়া, ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল: ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ

আপডেট সময় : ০৪:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬