ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা: রিমান্ডে সানি সাহা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সানি সাহা নামে এক ব্যক্তিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান আসামিকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা আসামিকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার পর অধ্যাপক মো. আসাদুর রহমান মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে হামলার শিকার হন। শান্তিনগর এলাকায় জীবন ওরফে আদিলসহ ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার সিএনজির গতিরোধ করে তাকে জোরপূর্বক বের করে আনে। এ সময় জীবন ওরফে আদিল তার ডান চোখে সজোরে ঘুসি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এই ঘটনায় ১৮ আগস্ট অধ্যাপক ডা. আসাদুর রহমান পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা: রিমান্ডে সানি সাহা

আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬