ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

গাইবান্ধায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের প্রতিবাদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের অভিযোগ, উন্নত প্রযুক্তির দোহাই দিয়ে এই মিটার স্থাপন করার পর থেকে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত গানাসাস মার্কেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে অংশ নিয়ে ভুক্তভোগী সাধারণ গ্রাহকরা তাদের বিভিন্ন অভিযোগ ও দাবি তুলে ধরেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে বিদ্যুৎ ব্যবহারের খরচের বাইরেও বিভিন্ন ধরনের অতিরিক্ত চার্জ কাটা হচ্ছে। এছাড়া নানা ধরনের কারিগরি জটিলতার কারণে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে এই মিটারকে কেন্দ্র করে গ্রাহকদের প্রতিনিয়ত চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিলের জোর দাবি জানান বক্তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের প্রতিবাদ

আপডেট সময় : ০৯:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬