ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

সিরাজগঞ্জে ভ্যানচালক শাহজাহান আলী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের চাঞ্চল্যকর ভ্যানচালক শাহজাহান আলী হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রওশন ইয়াজদানি। দণ্ডপ্রাপ্তরা হলেন কাজিপুর উপজেলার কুমারিয়া বাড়ি গ্রামের শিবলু, লাল মিয়া, সুরুজ আলী ও হারুন অর-রশিদ।

আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন, যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই মামলায় নিহতের স্ত্রী শিরিনা খাতুন এবং তার শাশুড়িকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে কাজিপুর উপজেলার কুমারিয়া বাড়ি গ্রামের সিরাজ আলীর মেয়ে শিরিনা খাতুনের সঙ্গে জামালপুরের বনগ্রাম গ্রামের আরফান আলীর ছেলে শাহজাহান আলীর বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর শিরিনাকে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে শাহজাহান আলী তার স্ত্রীকে নিতে গেলে আসামিদের প্ররোচনায় শ্বশুরবাড়ির লোকজন বাধা দেন। একপর্যায়ে শাহজাহান আলী শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকা শুরু করেন।

মামলার তথ্য অনুযায়ী, আসামি হারুন ও শিবলু নিয়মিত শাহজাহানের শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন। শাহজাহান এর প্রতিবাদ করলে আসামিরা তাকে মারপিট ও হত্যার হুমকি দেন। ২০০৯ সালের ১১ নভেম্বর শাহজাহান আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার শ্বশুরবাড়ির উঠানে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে ভ্যানচালক শাহজাহান আলী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০২:০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬