ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

আইসিসিতে প্রথমবার সশরীরে হাজির ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তেকে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) সশরীরে হাজির করা হয়েছে। ৮১ বছর বয়সী দুতের্তে বুধবার কালো স্যুট ও সাদা শার্ট পরে আদালতে উপস্থিত হন। দেড় বছর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তারের পর এটিই তার প্রথম সশরীরে আদালতে উপস্থিতি। এদিন তিনি কোনো কথা না বললেও গ্যালারিতে উপস্থিত পরিবারের সদস্যদের দিকে হাত নেড়েছেন। এর আগে তাকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হলেও তিনি বেশ কিছু শুনানি এড়িয়ে গিয়েছিলেন।

দুতের্তের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন মাদকের বিরুদ্ধে এক রক্তাক্ত যুদ্ধ শুরু করেছিলেন, যার ফলে স্বল্প সময়ে হাজার হাজার কথিত মাদক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকার আগে তিনি দক্ষিণের মেট্রোপলিটন এলাকা দাভাও শহরের মেয়র ছিলেন। আইসিসি ২০১১ সালের ১লা নভেম্বর থেকে ২০১৯ সালের ১৬ই মার্চ পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডগুলো আমলে নিয়ে বিচার কাজ পরিচালনা করছে। দুতের্তে ২০১৯ সালের ১৬ই মার্চ আইসিসি থেকে ফিলিপাইনের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিলেন।

আদালতে দুতের্তের আইনজীবী পিটার হাইনেস দাবি করেছেন যে, তার মক্কেল গুরুতর স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তবে প্রসিকিউটররা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে বিচারক তিনজন মেডিকেল বিশেষজ্ঞের মাধ্যমে দুতের্তের বিচারিক মানসিক সক্ষমতা যাচাই করছেন। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বিবাদী পক্ষের আইনজীবীরা দাবি করেছেন যে, দুতের্তে নিজেকে ২০০৭ বা ২০০৮ সালের সময়কালে মনে করেন এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামও তার মনে নেই।

আইসিসি নতুন করে শুনানি গ্রহণ করেছে এবং মামলার প্রথম ট্রায়ালের তারিখ ৩০শে নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ম্যানিলায় সরাসরি সম্প্রচারিত এই বিচার প্রক্রিয়াটি মাদকবিরোধী অভিযানে নিহতদের স্বজনরা প্রত্যক্ষ করেছেন। লোরে পাসকো, যার দুই ছেলেকে হত্যা করা হয়েছে, তিনি রয়টার্সকে জানান যে দুতের্তেকে সুস্থ অবস্থায় আদালতে দেখে তিনি সন্তুষ্ট। এছাড়া ২০১৭ সালে টিনেজ ভাতিজাকে হারানো র‌্যান্ডি ডিলোস স্যান্তোস এএফপিকে বলেছেন, দুতের্তে সুস্থ থাকায় তিনি শুনানির গতি বাড়ানোর আশা করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আইসিসিতে প্রথমবার সশরীরে হাজির ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে

আপডেট সময় : ১০:৫৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬