সৌদির ছয় প্রদেশে সতর্কতা, ইয়েমেনে বিমান হামলায় নিহত ৩
- আপডেট সময় : ১০:৪১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

হুতি বিদ্রোহীদের নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মুখে সৌদি আরবের ছয়টি প্রদেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স বিভাগ থেকে জাজান প্রদেশ এবং আল-উলায় সম্ভাব্য বিপদের বিষয়ে এই সতর্কতা ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত সরকারি আপডেট পাওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।
এর আগে জেদ্দা, ইয়ানবু এবং তায়েফের বাসিন্দাদেরও সম্ভাব্য বিপদের মুখে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছিল। সিভিল ডিফেন্সের মহাপরিচালক সাধারণ মানুষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি কোনো ধরনের আতঙ্ক না ছড়িয়ে সবাইকে নিরাপদ স্থানে অবস্থান নিতে এবং কেবল সরকারি তথ্যের ওপর নির্ভর করার তাগিদ দিয়েছেন।
অন্যদিকে, ইয়েমেনে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধুবাব ও মাকবানাহ জেলায় হওয়া হামলায় আরও দুইজন আহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী হুথিদের কাছ থেকে বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ পুনরায় নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ায় এই সংঘাতের ঘটনা ঘটে।


























