ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

ভারতের দিকে সবসময় তাকিয়ে থাকলে চলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সঙ্গে সম্পর্ক এবং প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি ভারতের দিকে সবসময় তাকিয়ে না থেকে বরং নিজেদের দেশের স্বার্থের দিকে নজর দেওয়ার ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, 'ব্রেকফাস্ট খাইতে ইন্ডিয়া, লাঞ্চ করতে ইন্ডিয়া, ডিনার করতে ইন্ডিয়া—তাহলে নিজের খাবার কখন খাবেন?'

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের বিষয়টি মাথা থেকে বের করতে হবে। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ, যার সঙ্গে বাংলাদেশ ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক চায়। তবে সব সময় শুধু ভারতের কথা ভাবলে চলবে না, নিজেদের দেশের কথাও ভাবতে হবে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, যার সঙ্গে যখন দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে কথা বলা দরকার, বাংলাদেশ অবশ্যই তা বলবে। তবে সাইডলাইনে সবার সঙ্গে বৈঠক করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর অনেক আমন্ত্রণ থাকবে এবং অনেক দেশের সঙ্গে আলোচনা হবে। তিনি জানান, বাংলাদেশ গত ১৫ বছর ধরে একটি স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত ও লুটেরা সরকারের সঙ্গে যে অস্বস্তিকর সম্পর্ক ছিল, সেখান থেকে বের হয়ে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চায়।

হুমায়ুন কবির আরও বলেন, এই সম্পর্ক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পুনর্গঠন করা উচিত, বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে নয়। ভারতের সঙ্গে প্রথম আলোচনা সরাসরি দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে হওয়াই সবচেয়ে ভালো। তবে বহুপাক্ষিক ফোরামে গিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করা হবে না—এমন কোনো কথা তিনি বলেননি বলেও জানান। তার বক্তব্য শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, কোনো বহুপাক্ষিক অনুষ্ঠানে গেলে কারও সঙ্গে দেখা করা হবে না—এমন কথা কখনো বলা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভারতের দিকে সবসময় তাকিয়ে থাকলে চলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬