ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

আদাবরে খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আদাবর থানা এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকার বালুর মাঠ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের হাত ও গলা কাটা ছিল এবং শরীরের মোট চারটি অংশ পুলিশ হেফাজতে নিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পা দুটি খুঁজে পাওয়া যায়নি। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত সম্পর্কে পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে স্থানীয় কয়েকজন কিশোর ময়লা পরিষ্কার করার সময় বালুর মাঠের কাছের খালে একটি ভাসমান ব্যাগ দেখতে পায়। ব্যাগটি পানি থেকে তোলার পর তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে খণ্ডিত মরদেহটি দেখতে পায়।

আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খুনিরা মরদেহটি ব্যাগে ভরে অন্য কোথাও ফেলেছিল, যা পরবর্তীতে খালের পানির স্রোতে ভেসে এখানে চলে আসে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল কাজ করছে।

জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে হত্যা করা হয়েছে।

নিহতের শরীরের মোট ৪টি অংশ উদ্ধার করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আদাবরে খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:২২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬